Josh Tongue's Debut, ENG vs IRE Test: জশ টাঙ্গয়ের ইংল্যান্ড অভিষেকে পারিবারিক বন্ধুর ৫০ হাজার পাউন্ড প্রাপ্তি

জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের চোটের কারণে গত সপ্তাহে দলের অংশ হন জশ টাঙ্গ

Josh Tongue's Debut, ENG vs IRE Test: জশ টাঙ্গয়ের ইংল্যান্ড অভিষেকে পারিবারিক বন্ধুর ৫০ হাজার পাউন্ড প্রাপ্তি
Tom Piper with Betting Slip & Josh Tongue (Photo Credit: BBC/ Twitter)

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হল ওরচেস্টারশায়ারের পেসার জশ টাঙ্গয়ের। এই অভিষেকের ভবিষ্যৎবানী করে ১৪ বছর আগে বাজি লাগান পারিবারিক বন্ধু টিম পাইপার আর গতকাল সেটি সত্যি হতেই তিনি লাভ করেন ৫০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা। স্থানীয় ক্লাব রেডডিচে টংয়ের বাবা ফিলের সঙ্গে ক্রিকেট খেলা পাইপার ৫০০-১ ব্যবধানে জশের মাত্র ১১ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য ১০০ পাউন্ডের বিনিময়ে বিশাল অঙ্কের বাজি ধরেন। তিনি এত বছর সেই বাজির স্লিপ আলমারিতে রেখে দেন। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের চোটের কারণে গত সপ্তাহে দলের অংশ হন তিনি। তবে অভিজ্ঞ ক্রিস ওকসের আগে আয়ারল্যান্ড টেস্টের জন্য নির্বাচিত হওয়ায় ২৫ বছর বয়সী এই ক্রিকেটার চমকে গিয়েছিলেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).