Jofra Archer Playing in Barbados Team: দেখুন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বার্বাডোজের স্থানীয় ম্যাচ খেলছেন জোফ্রা আর্চার

স্থানীয় ম্যাচে তিনি মাত্র ১৬ রান দিয়ে যেমন ৩ উইকেট নেন তেমনিই মাত্র ২০ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে অলরাউন্ড পারফর্ম করেন

Jofra Archer Playing in Barbados Team: দেখুন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বার্বাডোজের স্থানীয় ম্যাচ খেলছেন জোফ্রা আর্চার
Jofra Archer (Photo Credit: @TheBarmyArmy/ X)

ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) প্রত্যাবর্তন করতে প্রস্তুত। ম্যাচের আগে বার্বাডোজে স্থানীয় টি-টোয়েন্টিতে অংশ নিতে দেখা যায় এই পেসারকে। চোটের কারণে অনেক সময় ধরেই মাঠের বাইরে ছিলেন আর্চার। চোট সারাতে আইপিএল ২০২৪-ও এড়িয়ে গিয়েছেন তিনি। সেখানে তিনি যে নিজের পুরানো ফর্ম ফিরে পেয়েছেন সেটা সহজেই চোখে পড়ছে। স্থানীয় ম্যাচে তিনি মাত্র ১৬ রান দিয়ে যেমন ৩ উইকেট নেন তেমনিই মাত্র ২০ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে অলরাউন্ড পারফর্ম করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর পেসে স্টাম্প উড়িয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বকাপে তাঁকে পেসার হিসেবেই বেশী প্রয়োজন ইংল্যান্ড দলের। কারণ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একটি ধ্বংসাত্মক ব্যাটিং লাইনআপ নিয়ে গর্ব করে। আইপিএল ২০২৪-এ জস বাটলার, জনি বেয়ারস্টো, উইল জ্যাকস এবং ফিল সল্টের মতো খেলোয়াড়রা ফর্ম খুঁজে পেয়েছে। ICC T20I WC 2024 Match Officials: জেনে নিন, আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের তালিকা

দেখুন ভিডিও

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 05, 2024 04:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).