Jason Roy Century: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান ইংলিশ ওপেনার জেসন রয়ের

ইংল্যান্ড দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লে অধিনায়ক জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে ১০০-এর বেশী রানের পার্টনারশিপ করেন

Jason Roy Century: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান ইংলিশ ওপেনার জেসন রয়ের
Jason Roy, ENG vs BAN ODI Series 2023 (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় শতরান তুলে নেন। এটি তাঁর একদিনের ম্যাচের কেরিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। শুরু থেকেই রয়কে স্বচ্ছন্দ দেখাচ্ছিল। শুরুর দিকে একপ্রান্ত থেকে উইকেট পড়া সত্ত্বেও তিনি দাঁড়িয়েছিলেন এবং এই মাইলফলক স্পর্শ করেন। ইংল্যান্ড দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লে অধিনায়ক জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে ১০০-এর বেশী রানের পার্টনারশিপ করেন। ১৮ টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ১২৪ বলে ১৩২ রান করে সাকিব-অল-হাসানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান তিনি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ম্যাচটি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).