IND W vs AUS W, 1st ODI Result: প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটে হার ভারতের, সিরিজে এগিয়ে অজি মহিলারা

ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া

IND W vs AUS W, 1st ODI Result: প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটে হার ভারতের, সিরিজে এগিয়ে অজি মহিলারা
IND W vs AUS W, 1st ODI (Photo Credit: ESPNCricinfo/ X)

অস্ট্রেলিয়ার মহিলা দলের বিপক্ষে টেস্টে অসাধারণ জয়ের পর ভারত সাদা-বলের সিরিজে হারের সম্মুখীন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) ৭৭ বলে ৮২ রানের ইনিংস ছিল সবচেয়ে উল্লেখযোগ্য, যার ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে উইমেন ইন ব্লুর ২৮২ রানের টার্গেট দেয়। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ৩ ওভার বাকি থাকতেই পূরণ করে ফেলে অ্যালিসা হিলির দল। প্রথম বলেই অধিনায়ক হিলিকে আউট করেন রেনুকা, এরপর ওপেনার ফিবি লিচফিল্ডের (Phoebe Litchfield) ৭৮ রান ও অলরাউন্ডার এলিস পেরির (Ellyse Perry) ৭৫ রান করে অজিদের এগিয়ে জিতে সাহায্য করে। শেষ পর্যন্ত তাহলিয়া ম্যাকগ্রার (Tahlia McGrath) ৬৮ রান জয়ের পথ সুগম করে দেয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সাইকা ইশাকের (Saika Ishaque) অভিষেক হয় ওয়ানডেতেও। গতকাল ভারতীয় দলে ছিলেন না স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। AUS vs PAK 2nd Test Day 3 Stumps: শাহিন-হামজার বোলিং দাপটে ভীত অজি ব্যাটসম্যানরা, লিডে এগিয়ে কামিন্সরাই

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).