ICC Player of the Month Nominees: আইসিসির মাসিক সেরা মনোনয়নে শুভমন গিল-মহম্মদ সিরাজ
ভারতের দুই তারকা এবং ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যানকে নিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের আইসিসি 'ম্যানস প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারের তালিকা তৈরি করেছে
আইসিসি 'ম্যানস প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারের তালিকায় রয়েছেন শুভমন গিল (Shubman Gill), ভারতীয় ক্রিকেটের এই উদীয়মান তারকা সেপ্টেম্বর মাসে মোট ৪৮০ রান করেছেন। গিল এশিয়া কাপে দুটি অর্ধ-শতক ও একটি দারুণ শতরান করেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোহালিতে প্রথম ম্যাচেই ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পরের ম্যাচে ইন্দোরে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), যিনি সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেট নিয়ে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত বোলিং করে ভারতকে শিরোপা এনে দেন। এই মাসে মোট ১১টি উইকেট নিয়েছেন সিরাজ। এছাড়া রয়েছেন দাউয়িদ মালান (Dawid Malan) নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওডিআই সিরিজে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। সেই সিরিজে মালান তিনটি ম্যাচ খেলে ৫৪, ৯৬ ও ১২৭ রানের ইনিংস খেলেন। Dawid Malan Record, CWC 2023: বিশ্বকাপে শতক মেরে বাবর-শুভমনের রেকর্ড ভাঙ্গলেন ইংল্যান্ড তারকা দাউয়িদ মালান
Shubman Gill 🇮🇳
Mohammed Siraj 🇮🇳
Dawid Malan 🏴
Who will win the player of the month award for September 2023? 🤩#ShubmanGill #MohammedSiraj #DawidMalan #Cricket #SportsKeeda pic.twitter.com/CgRXelKetC
— Sportskeeda (@Sportskeeda) October 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

