ICC Men's ODI Rankings: এশিয়া কাপের আগে ব্যাটিংয়ে চতুর্থ স্থানে উঠে এলেন শুভমন গিল, শীর্ষে বাবর আজম
আইসিসির সেরা একদিবসীয় তালিকায় সেরা পাঁচের তিনজনই পাকিস্তানের
আসন্ন এশিয়া কাপ ২০২৩-এর আগে আইসিসির সদ্য প্রকাশিত একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে নিজের কেরিয়ারের সেরা ৪ নম্বরে উঠে এলেন শুভমন গিল। আইসিসির শেষ র্যাঙ্কিং থেকে এক ধাপ এগিয়ে এসেছেন গিল। যদিও মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি বাবর। পাকিস্তান কোনোভাবে মোট ২০১-রানে পৌঁছয় কিন্তু অসাধারণ বোলিংয়ে আফগানরদের মাত্র ৫৯ রানে অলআউট করে দেয়। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার র্যাসি ভ্যান ডার ডুসেন ৭৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে বাবরের স্বদেশী ইমাম ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে একধাপে এগিয়ে এসেছেন। গিলের রেটিং পয়েন্ট ৭৪৩। এদিকে ৭৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফখর জামান। ICC Cricket World Cup Warm-Up Schedule: বিশ্বকাপের আগে ১০ প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ আইসিসির; জানুন সূচি
Pakistan and Afghanistan players have made merry in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings 📈
Details ➡️ https://t.co/uddCpP5lR3 pic.twitter.com/GuuUOuPBid
— ICC (@ICC) August 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

