ICC Cricket World Cup Warm-Up Schedule: বিশ্বকাপের আগে ১০ প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ আইসিসির; জানুন সূচি

সবগুলো খেলা শুরু হবে দুপুর ২টোয় এবং ম্যাচ চলাকালীন দলগুলো তাদের ১৫ জনের দলের সব সদস্যকে মাঠে নামাতে পারবে

ICC Cricket World Cup Warm-Up Schedule: বিশ্বকাপের আগে ১০ প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ আইসিসির; জানুন সূচি
ICC Men's World Cup Trophy 2023 (Photo Credit: ESPNCricinfo/ X)

চলতি বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য অফিসিয়াল ওয়ার্ম-আপ ফিক্সচার ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপের প্রথম সপ্তাহে ১০টি করে দল ৫০ ওভারের দুটি করে ম্যাচ খেলবে। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুঅনন্তপুরমে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, তিরুঅনন্তপুরমে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও হায়দরাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরের দিন গুয়াহাটিতে ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং একই দিনে তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামলে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সবগুলো খেলা শুরু হবে দুপুর ২টোয় এবং ম্যাচ চলাকালীন দলগুলো তাদের ১৫ জনের দলের সব সদস্যকে মাঠে নামাতে পারবে। NZ Coaching Staff, ICC ODI World Cup 2023: চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং থেকে ইয়ান বেল, কিউইদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোচের ভুমিকায় যারা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).