IBSA World Games 2023: প্রথমবার ইন্টারন্যাশনাল ব্লাইন্ড ওয়ার্ল্ড গেমসে অন্তর্ভুক্ত ক্রিকেট! অংশ নেমে ভারতও
পুরুষ দল ঘোষণা করা হবে খুব শীঘ্রই
ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই) বার্মিংহামে আসন্ন ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) ওয়ার্ল্ড গেমস ২০২৩-এ অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী ১৮ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রথমবারের মতো দৃষ্টিহীন ক্রিকেটকে বিশ্ব গেমসের অন্তর্ভুক্ত করা হয়েছে। দৃষ্টিহীনদের জন্য ভারতীয় পুরুষ ও মহিলা দল ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছে। আগামী মাসের মধ্যে বেঙ্গালুরুতে দলগুলো অনুশীলন করবে বলে আশা করা হচ্ছে। সিএবিআই ১৬ সদস্যের শক্তিশালী মহিলা দল ঘোষণা করেছে যারা এই গেমসে অংশ নেবে। অন্যদিকে, পুরুষ দল ঘোষণা করা হবে খুব শীঘ্রই। এই দলে বি-১ ও বি-৩ ক্যাটাগরির ৬ জন করে এবং বি-২ ক্যাটাগরির ৪ জন করে খেলোয়াড় রয়েছেন।
Cricket Association for the Blind in India (#CABI) announced 16-member Indian team for the International Blind Sports Federation World Games 2023
Four girls from #Odisha - #PadminiTudu, #BasantiHansda, #PhulaSaren and #JhiliBirua - got chance in the Indian team. #SportsUpdate
— Argus News (@ArgusNews_in) June 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2023 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

