Fargana Hoque, IND W vs BAN W: বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক ফারগানা হকের

১৬০ বলে ১০৭ রান করেন ফরগানা, তার ইনিংসের সাহায্যে বাংলাদেশ ৫০ ওভারে ২২৫ রানে পৌঁছে যায়

Fargana Hoque, IND W vs BAN W: বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক ফারগানা হকের
Fargana Hoque (Photo Credit: ICC/ Twitter)

ফারগানা হক, শনিবার ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঢাকায় সেঞ্চুরি করেন। তিনি প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে মহিলাদের একদিনের আন্তর্জাতিকে শতরান করার কৃতিত্ব অর্জন করেন। দলের হয়ে ওপেন করতে নেমে পুরো ৫০ ওভার ক্রিজে ছিলেন ফারগানা। ১৬০ বলে ১০৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত শেফালি ভার্মা তাঁকে রান আউট করেন। তার ইনিংসের সাহায্যে বাংলাদেশ ৫০ ওভারে ২২৫ রানে পৌঁছে যায়। ৫২ ইনিংসে ফারগানার সংগ্রহ ১১৩৩ রান, গড় ২৪.১০। এর আগে তার সেরা ইনিংস ছিল ৭১। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ এই মুহূর্তে ১-১ সমতায় রয়েছে। শনিবারের ইনিংসের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেরা স্কোর ছিল ৭৫ যা আসে সালমা খাতুন ও রুমানা আহমেদের ব্যাট থেকে। Ayesha Naseem Retirement: ধর্মীয় কারণে মাত্র ১৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের আয়েশা নাসিমের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 22, 2023 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).