ENG Squad Announced, Ashes 2023: পঞ্চম টেস্টের জন্য অপরিবর্তিত একাদশের ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ড নিজের সাহসিকতায় অজিদের বিপক্ষে যে দলকে নিয়ে লড়াই চালিয়ে যায় সেই দলের ওপরই ভরসা রেখেছে। সেই কারণে অ্যাসেজের পঞ্চম টেস্টের জন্য কোনো দলে পরিবর্তন আনেনি তাঁরা

ENG Squad Announced, Ashes 2023: পঞ্চম টেস্টের জন্য অপরিবর্তিত একাদশের ঘোষণা ইংল্যান্ডের
England Cricket (Photo Credit: ICC/ Twitter)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অনুষ্ঠেয় শেষ টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের দল ইতিমধ্যেই অজিদের কাছে অ্যাসেজের শিরোপা ছিনিয়ে নিতে অক্ষম হয়েছে। প্রথম দুই টেস্টে ব্যাজবল দিয়ে দ্রুত রান করলেও প্যাট কামিন্সের দলের দুরন্ত পেস আক্রমণের কাছে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকে। তৃতীয় টেস্টে ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় এবং ২-১ ব্যবধানে সিরিজ নিয়ে আসে। ম্যানচেস্টার টেস্ট ছিল দু'দলের কাছেই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড অজিদের তারকা ব্যাটসম্যানদের আউট করে দিলেও রুখে দাঁড়ান লাবুশানে। তাঁর শতকের পর ভাগ্যদেবীও যেন মুখ ফিরিয়ে নেয় ইংল্যান্ডের থেকে এবং টানা দু'দিনের বৃষ্টিতে খেলা ড্র হয়ে যায়। তবে ইংল্যান্ড নিজের সাহসিকতায় অজিদের বিপক্ষে যে দলকে নিয়ে লড়াই চালিয়ে যায় সেই দলের ওপরই ভরসা রেখেছে। সেই কারণে অ্যাসেজের পঞ্চম টেস্টের জন্য কোনো দলে পরিবর্তন আনেনি তাঁরা। BCCI New ODI Jersey Photo-Shoot: নয়া একদিবসীয় জার্সিতে ভারতীয় দল, দেখুন বিসিসিআই প্রকাশিত ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).