BCCI New ODI Jersey Photo-Shoot: নয়া একদিবসীয় জার্সিতে ভারতীয় দল, দেখুন বিসিসিআই প্রকাশিত ভিডিও
ভিডিওতে রয়েছেন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, শুভমন গিলের মতো তারকারা
বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ শুরুর জন্য বার্বাডোজে এসে পৌঁছেছেন ভারতীয় একদিবসীয় দলের তারকারা। প্রায় চার মাসের পর প্রথম আন্তর্জাতিক সাদা বলের আসরে নামার জন্য প্রস্তুত ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বিসিসিআই তাদের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জন্য নতুন জার্সি প্রকাশ করে। টেস্ট কিটটি লন্ডনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডব্লিউটিসি ফাইনালের সময় আত্মপ্রকাশ করে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন লিড স্পন্সরের আগমনের পর কিছুটা পরিবর্তন হয়। বুধবার বিসিসিআই-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে রয়েছেন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, শুভমন গিলের মতো তারকারা। IND vs PAK to Reschedule, ICC CWC 2023: পাল্টে যেতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের তারিখ, জানুন কারণ
Test Cricket ✅
On to the ODIs 😎📸#TeamIndia | #WIvIND pic.twitter.com/2jcx0s4Pfw
— BCCI (@BCCI) July 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

