Shubman Gill Angry Video: শেষ ওভারে ব্যাট না করতে চোটের বাহানা! জ্যাক ক্রলির সাথে ঝামেলায় জড়ালেন শুভমন গিল

ক্রলির টাল বাহানার চক্করে ইংল্যান্ডের শেষ ইনিংসে যেখানে দুই ওভার খেলার কথা ছিল সেখানে শেষ মুহূর্তে মাত্র একটি ওভার বোলিং সম্ভব হয়। ক্রলি বুমরাহর পঞ্চম বলে গ্লাভসে চোট লেগেছে দেখিয়ে ফিজিও ডাকেন। ক্ষুব্ধ ভারতীয় দল সরাসরি ক্রলির মুখের কাছে এসে হাততালি দিতে শুরু করে

Shubman Gill Angry Video: শেষ ওভারে ব্যাট না করতে চোটের বাহানা! জ্যাক ক্রলির সাথে ঝামেলায় জড়ালেন শুভমন গিল
Zak Crawley vs Shubman Gill (Photo Credit: @ImTanujSingh/ X)

Shubman Gill Angry Video: ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)-কে গতকাল, ১২ জুলাই লর্ডসে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলির (Zak Crawley) ওপর রাগ ঝাড়তে দেখা যায়। আসলে লর্ডসের তৃতীয় দিনের শেষ মুহূর্তে জ্যাক ক্রলি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় ব্যাটিং না করে সময় কাটানোর জন্য নানা টালবাহানা করছিলেন। এদিকে ভারতের অধিনায়ক শুভমন তার পেসারদের সন্ধ্যায় ২ ওভার করাতে চাইছিলেন। ফলে ক্রলির দেরী করার কৌশল তাকে খুব বিরক্ত করে। রেগে গিয়ে শুভমন ইংল্যান্ডের ওপেনারের কাছে গিয়ে বলেন, 'কিছু সাহস দেখাও!' ক্রলির টাল বাহানার চক্করে ইংল্যান্ডের শেষ ইনিংসে যেখানে দুই ওভার খেলার কথা ছিল সেখানে শেষ মুহূর্তে মাত্র একটি ওভার বোলিং সম্ভব হয়। ক্রলি বুমরাহর পঞ্চম বলে গ্লাভসে চোট লেগেছে দেখিয়ে ফিজিও ডাকেন। ক্ষুব্ধ ভারতীয় দল সরাসরি ক্রলির মুখের কাছে এসে হাততালি দিতে শুরু করে এবং বেশ কিছু কথা বলে। Lords Test Day 3: টাই! লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও ঠিক ৩৮৭, রাহুলের সেঞ্চুরি, পন্থ-জাদেজার অনবদ্য ইনিংস

জ্যাক ক্রলির সাথে ঝামেলায় জড়ালেন শুভমন গিল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 13, 2025 08:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).