Sunrisers Hyderabad Head Coach: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ নিযুক্ত হলেন ব্রায়ান লারা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের হেড কোচ নিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা (Brian Lara)। শনিবারই লারাকে নিয়োগের কথা জানিয়েছে দলটি। এর আগে লারা হায়দরাবাদ দলের ব্যাটিং কোচ এবং কৌশলগত উপদেষ্টা ছিলেন। আইপিএলের গত মরসুমে অষ্টম স্থানে শেষ করেছিল সানরাইজার্সরা। এতদিন সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ ছিলেন টম মুডি (Tom Moody)। প্রথমে ক্রিকেট ডিরেক্টর, পরে দুটি মরসুমে কোচের দায়িত্ব সামলেছেন মুডি। গত মরসুমের পরেই তিনি কোচের পদ থেকে পদত্যাগ করেন।
টুইট:
🚨Announcement 🚨
The cricketing legend Brian Lara will be our head coach for the upcoming #IPL seasons. 🧡#OrangeArmy pic.twitter.com/6dSV3y2XU2
— SunRisers Hyderabad (@SunRisers) September 3, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 03, 2022 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

