BAN vs NZ 2nd Test Weather Update: সকাল থেকে ঢাকায় টানা বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

শেষ প্রাপ্ত খবর অনুযায়ী এখনও বৃষ্টি চলছে এবং কভার এখনও চাপা দেওয়া রয়েছে মাঠে

BAN vs NZ 2nd Test Weather Update: সকাল থেকে ঢাকায় টানা বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি
Dhaka Stadium (Photo Credit: BLACKCAPS/ X)

ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় গতকাল দিনের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড ৫৫-৫ স্কোরে খেলা শেষ করে। বাংলাদেশের কাছে ঐতিহাসিক সিরিজ হার এড়াতে এখনও ১১৭ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। কিন্তু আজ সকাল থেকেই দুই দলের জন্য ভালো খবর নেই। সকাল থেকে ঢাকায় টানা বৃষ্টি হয়ে চলেছে সেই কারণে খেলা শুরু হতে এখনও দেরি হচ্ছে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী এখনও বৃষ্টি চলছে এবং কভার এখনও চাপা দেওয়া রয়েছে মাঠে। নিম্নচাপের কারণে সারাদিনই আবহাওয়া এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে আবহাওয়া বেশ পরিষ্কার হয়ে যাবে। BAN vs NZ 2nd Test, Day 2: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 07, 2023 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).