BAN vs ENG Dhaka T20I, Ticket Price: ঢাকায় বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি- ২০ খেলার প্রবেশমূল্য প্রকাশ বিসিবির
টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে বাংলাদেশী টাকায় ২০০ এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে বাংলাদেশী টাকায় ১৫০০।
বাংলাদেশে ইংল্যান্ড সফরের একদিবসীয় সিরিজের পর শুরু হয়েছে টি-২০ সিরিজ। ২০১৬ সালের পর বাংলাদেশে খেলতে এসেছে ইংল্যান্ড। প্রথম টি-২০ ম্যাচ আয়োজিত হয় চট্টগ্রামে। সেখানে সহজেই ইংল্যান্ডকে হারিয়ে দেয় সাকিবের বাহিনী। এখন শেষ দুটি টি-২০ ম্যাচ হবে ঢাকাতে। ১২ মার্চ এবং ১৪ মার্চ ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ। তাঁর আগে দর্শকদের জন্য প্রবেশমূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (Shahid Suhrawardi Indoor Stadium) ম্যাচের টিকিট পাওয়া যাবে। দর্শকরা আজ তথা ম্যাচের আগের দিন বাংলাদেশ সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ঃ৩০ টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন। টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে বাংলাদেশী টাকায় ২০০ এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে বাংলাদেশী টাকায় ১৫০০।
দেখুন প্রবেশমূল্যের তালিকা
Ticket Price | Bangladesh Vs England T20i Match #BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/pHOhUODCod
— Bangladesh Cricket (@BCBtigers) March 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

