BAN vs ENG 1st ODI Innings Break: ইংল্যান্ডের আগুন বোলিংয়ে মাত্র ২০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তের ৫৮ রান এই ইনিংসে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান।

BAN vs ENG 1st ODI Innings Break: ইংল্যান্ডের আগুন বোলিংয়ে মাত্র ২০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
ENG ODI Cricket Team (Photo Credit: ICC/ Twitter)

বুধবার, পয়লা মার্চ, ২০২৩ বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বোলাররা আধিপত্য বিস্তার করছে। প্রত্যেক বোলারই উইকেট নিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তের ৫৮ রান এই ইনিংসে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান। জোফ্রা, উড, মঈন, আদিল রাশিদ ২ টি করে উইকেট নেন এবং ক্রিস ওয়কস, উইল জ্যাকস ১টি করে উইকেট পান। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করছেন জস বাটলার, বাংলাদেশের অধিনায়ক হলেন তামিম ইকবাল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).