BAN vs AFG 1st ODI Video Highlights: আফগান বোলিংয়ে বিধ্বস্ত বাংলাদেশ! ১৭ রানের জয় আফগানিস্তানের

বাংলাদেশ-১৬৯/৯ (৪৩ ওভার), আফগানিস্তান- ৮৩/২ (২১.৪ ওভার); ডিএলএস নিয়মে ১৭ রানে জয়ী আফগানিস্তান

BAN vs AFG 1st ODI Video Highlights: আফগান বোলিংয়ে বিধ্বস্ত বাংলাদেশ! ১৭ রানের জয় আফগানিস্তানের
BAN vs AFG (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

রশিদ খান ও ফজল হক ফারুকীর দুর্দান্ত বোলিংয়ে বুধবার চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৭ রানে (ডিএলএস পদ্ধতিতে) হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তৌহিদ হৃদয়। আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ৩টি এবং মুজিব-উর-রহমান ও রশিদ খান ২টি করে উইকেট নেন। পরে আফগানিস্তান শুরুটা ভালো করলেও বৃষ্টির কারণে ২২তম ওভারে ৮৩/২ স্কোরে খেলা ব্যাহত হওয়ার আগেই দুই উইকেট হারায় আফগানিস্তান। ক্রিজে ৪১ রান করে ইব্রাহিম জাদরান অপরাজিত থাকেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর সঙ্গে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং সাকিব-অল-হাসান। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে বিজয়ী ঘোষণা করা হয় আফগানিস্তানকে। PAK vs SL Series 2023: শ্রীলঙ্কা সফরের আগে ভিসা পেলেন না পাক বোলিং কোচ মরনে মরকেল

দেখুন ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 06, 2023 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).