Australia vs India 3rd Test 2024 Day 4 Live Score Update: প্রথম ইনিংসে বেকায়দায় ভারত, কে এল রাহুলের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে স্কোরবোর্ডে ১৬৭ রান

Australia vs India 3rd Test 2024 Day 4 Live Score Update: প্রথম ইনিংসে বেকায়দায় ভারত, কে এল রাহুলের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে স্কোরবোর্ডে ১৬৭ রান

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারতীয় জাতীয় ক্রিকেট দলের মধ্যে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা আজ (১৭ ডিসেম্বর) ব্রিসবেনের গাব্বাতে খেলা হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত এই টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তৃতীয় দিনে ১১৭.১ ওভারে ৪৪৫ রানে অলআউট হয়। তবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা আশাপ্রদ হয়নি। ২২ রানের মধ্যে আউট হয়ে যান যশশ্বি, শুভমন ও বিরাট কোহলি। এরপর অল্প রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। ভারতের ইনিংসে টেনে নিয়ে যাচ্ছিলেন কে এল রাহুল। আজ সকালেই ১৩৯ বলে ৮৪ রান করে নাথান লায়নের শিকার হন ওপেনার কেএল রাহুল। মধ্যাহ্নভোজের বিরতিতে (এ খবর লেখা পর্যন্ত) ভারতের স্কোর ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).