Asian Para Games: দিনের প্রথম সোনা! পুরুষদের ৪০০মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জয় দিলীপ মহাদু গাভিতের

এই জয়ের ফলে ভারতের ঝুলিতে এখন মোট ২৬টি সোনা

Asian Para Games: দিনের প্রথম সোনা! পুরুষদের ৪০০মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জয় দিলীপ মহাদু গাভিতের
Dilip Mahadu Gavit Wins Gold (Photo Credit: Khelo India/ X)

এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ পুরুষদের টি-৪৭ ৪০০ মিটারে (T47 400m) সোনা জিতে ভারতকে জয়ের ধারা অব্যাহত রাখলেন দিলীপ মহাদু গাভিত (Dilip Mahadu Gavit)। ৪৯.৪৮ সেকেন্ডে চিত্তাকর্ষক রান নিয়ে সোনা জেতেন তিনি। ইন্দোনেশিয়ার নুর ফেরি প্রাদানার (Nur Ferry Pradana) চেয়ে এগিয়ে থাকেন তিনি এদিকে, শ্রীলঙ্কার মারাওয়াকা সুবাসিংহে (Marawaka Subasinghe) ব্রোঞ্জ পদক জিতেছেন। আর এক ভারতীয় জাসবির (Jasbeer) ব্যক্তিগত সেরা ৫০.৭৪ টাইমিং রেকর্ড করেন এবং চতুর্থ স্থানে শেষ করেন। এই জয়ের ফলে ভারতের ঝুলিতে এখন মোট ২৬টি সোনা। এশিয়ান প্যারা গেমসে সোনা জেতার নিরিখে ভারত ষষ্ঠ। যেখান থেকে ভারতীয় ক্রীড়াবিদদের অসাধারণ পারফরম্যান্সের অনুমান করা যায়। উল্লেখ্য, এর আগে ২০২৩ এশিয়ান গেমসে ইতিহাস গড়ে ভারত প্রথমবারের মতো ১০০ বা তার বেশি পদক জিতেছিল। Asian Para Games: এশিয়ান গেমসে সেরা রেকর্ড গড়ে লং জাম্পে সোনা জয় ধর্মরাজ সোলাইরাজের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 28, 2023 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).