Asian Games 2023: শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর দুর্দান্ত গোল, এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত
এমনিতেই মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া দল। সিনিয়র ফুটবলার বলতে সুনীল ছেত্রী আর সন্দেশ ঝিঙ্গান। চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীল, সন্দেশরা খেললেও দলের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট।
চিনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে ছিল ব্লু টাইগার্স। এমনিতেই মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া দল। সিনিয়র ফুটবলার বলতে সুনীল ছেত্রী আর সন্দেশ ঝিঙ্গান। চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীল, সন্দেশরা খেললেও দলের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট।তবে এই দিন বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে খেলেন চিংলেনসানা। যার ফলে খেলাতে সামান্য হলেও পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের জেরেই বৃহস্পতিবার এশিয়ান গেমসে 'এ' গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারতীয় ফুটবল দল।তবে গোলের জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়েছিল স্টিম্যাচের দলকে। অবশেষে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
News Flash:
India beat Bangladesh 1-0 in their 2nd Group match in Men's Football at Asian Games.
Sunil Chhetri scored the goal for India via penalty in 84th minute.
Next India will take on Myanmar in their final group match on Sunday. #IndiaAtAsianGames #AsianGames2023 pic.twitter.com/uX6z4xz8n2
— India_AllSports (@India_AllSports) September 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

