Youth Asian Games: বাহরাইনে অনুষ্ঠিত ২০২৫ সালের এশিয়ান যুব গেমসে ছয় ভারতীয় বক্সার ফাইনালে, ঝুলিতে পদক সংখ্যা ৪৮
যুব এশিয়ান ক্রীড়া প্রতিযোগিতায় , ভারতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য অব্যাহত। ভারত, বক্সিংয়ে চারটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে। বাহরাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সৈকত কুস্তি বা বিচ রেস্টলিং এ ভারত পেয়েছে তিনটি সোনা এবং দুটি রূপো।
ভারতের অনন্ত দেশমুখও পুরুষদের সেমিফাইনালে তীব্র লড়াই করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।মেয়েদের সেমিফাইনালে, ৪৬ কেজি বিভাগে খুশি চাঁদ মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়লাভ করেন, তারপরে ৫৪ কেজি বিভাগে চন্দ্রিকা ভোরেশি পূজারি তার প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের খেলোয়াড়কে ৫-০ ব্যবধানে হারিয়ে আরও একটি জয়লাভ করেন। ৬৬ কেজি বিভাগে হরনূর কৌর চাইনিজ তাইপেইকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন, অন্যদিকে ৮০ কেজির বেশি বিভাগে আংশিকা চীনকে আরও একটি ক্লিন সুইপ করেন। দ্বিতীয় সেশনে, ৫০ কেজি বিভাগে আহানা উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন।
ছেলেদের বিভাগে, ৫০ কেজি বিভাগে ল্যাঞ্চেনবা সিং মইবুংখোংবাম কোরিয়ার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে সর্বসম্মত জয়লাভ করে ফাইনালে ওঠেন। এদিকে, ৬৬ কেজি বিভাগে অনন্ত দেশমুখ কঠোর লড়াই করেছিলেন কিন্তু কাজাখস্তানের বিপক্ষে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদকে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
সব মিলিয়ে এই মুহুর্তে ভারতের পদক সংখ্যা ৪৮টি। এর মধ্যে ১৩টি সোনা , ১৮টি রূপো আর ১৭টি ব্রোঞ্জ রয়েছে।
যুব এশিয়ান ক্রীড়ায় পদক
Golden Generation Rising! 🇮🇳✨
History made in Bahrain as Khushi Chand, Ahaana Sharma, and Chandrika Bhoreshi Pujari strike GOLD at the 3rd Asian Youth Games! 💥
India records its best-ever youth boxing performance — 3️⃣ Gold 🥇 | 1️⃣ Silver 🥈 | 1️⃣ Bronze 🥉
A proud moment for… pic.twitter.com/Zy8pkeiDD5
— DD News (@DDNewslive) October 30, 2025
উল্লেখ্য আগামীকাল শেষ হতে চলা এই মহাদেশীয় গেমসে মোট ২২২ জন ভারতীয় ক্রীড়াবিদ, যার মধ্যে ১১৯ জন মহিলা এবং ১০৩ জন পুরুষ, ২১টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

