Vidisha Shocker: বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মারা গেলেন দিদি, দেখিুন ভিডিয়ো

মধ্যপ্রদেশের বিদিশায় মর্মান্তিক ঘটনা। পিসতুতো বোনের বিয়েতে সঙ্গীতের অনুষ্ঠানের মঞ্চে নাচতে নাচতে মারা গেলেন দিদি। বিয়ের অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান 'শারারা শারারা'গানের তালে নাচতে নাচতে, আচমকাই মঞ্চে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা।

Vidisha Shocker: বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মারা গেলেন দিদি, দেখিুন ভিডিয়ো
Woman Dies of Heart Attack While Dancing at Wedding in Madhya Pradesh. (Photo Credits:X)

মধ্যপ্রদেশের বিদিশায় মর্মান্তিক ঘটনা। পিসতুতো বোনের বিয়েতে সঙ্গীতের অনুষ্ঠানের মঞ্চে নাচতে নাচতে মারা গেলেন দিদি। বিয়ের অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান 'শারারা শারারা'গানের তালে নাচতে নাচতে, আচমকাই মঞ্চে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে নাচছেন এক মহিলা। তাঁর নাচের ভিডিয়ো ক্যামেরা বন্দি করছেন অনেকে। কিন্তু নাচতে নাচতে আচমকা তিনি মঞ্চে লুটিয়ে পড়লেন। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

বিয়ের আনন্দের অনুষ্ঠানে শোকের কান্নায় ভেসে যায়। হার্ট অ্যাটাকে মারা যাওয়া সেই মহিলার নাম প্রণীতা জৈন। ইন্দোর থেকে বিদিশায় পিসতুতো বোনের বিয়েতে তিনি এসেছিলেন প্রণীতা।

দেখুন বিয়ের অনুষ্ঠানে মৃত্যুর সেই ভিডিয়ো

তেলাঙ্গানার মেহেবুবনগরে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে একইরকম ঘটনা ঘটেছিল। একলব্য মডেল স্কুলের এক অনুষ্ঠানে নাচার সময় হার্ট অ্যাটাকে মঞ্চে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়েছিল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2025 10:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).