Viral Video: গাড়ির বনেটে বসে বিপজ্জনক স্টান্ট, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার
সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর ফলোয়ারের মোহে কী না করতে পারে যুব সমাজ। জীবনের পরোয়া না করে এই ধরণের বিপজ্জনক স্টান্ট করতে মাঝে মধ্যেই দেখা যায় তরুণ প্রজন্মকে।
Viral Video: জীবনঝুঁকি নিয়ে গাড়ির বনেটে বসে ভিডিয়ো বানাচ্ছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মোরাদাবাদের (Moradabad) এক যুবক। সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর ফলোয়ারের মোহে কী না করতে পারে যুব সমাজ। জীবনের পরোয়া না করে এই ধরণের বিপজ্জনক স্টান্ট করতে মাঝে মধ্যেই দেখা যায় তরুণ প্রজন্মকে। সদ্য এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। পুলিশের নজরে ভিডিয়ো আসতেই কর্যকর ব্যবস্থা গ্রহণ করেছে মুরাদাবাদ থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীতে এই ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখলে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
আরও পড়ুনঃ যত মারবি ততই পূণ্য! ভক্তি দেখাতে উটকে বেঁধে জোরে জোরে লাঠির আঘাত, দেখুন ভিডিয়ো
দেখুন ভাইরাল ভিডিয়োঃ
मुरादाबाद सिविल लाइन इलाके से कार पर स्टंट करते एक वीडियो सामने आया @Uppolice pic.twitter.com/dfd0civ2Go
— Kaushiik Patel (@KAUSHIK_HINDTV) February 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

