Viral Video: আচমকা প্রসব যন্ত্রণা, রেলাইনের ধারে সন্তানের জন্ম দিল হাতি, গতি থামাল ট্রেন, দেখুন মন ভালো করা ভিডিও
রেললাইনের ঠিক পাশে হাতিটি সন্তান প্রসব করছে। দূর থেকে সেই দৃশ্য দেখে ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রী এবং রেল কর্মীরা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতি তার ছোট্ট ছানাকে নিয়ে বনের মধ্যে ফিরে যাচ্ছে।
আচমকা প্রসব যন্ত্রণা শুরু হতে রেলাইনের ধারেই সন্তানের জন্ম দিল হাতি (Elephant)। এমন দৃশ্য দেখে ট্রেনের গতি থামিয়ে দিলেন চালক। ট্রেন থেকে নেমে মোটরম্যান সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের (Jharkhand) জঙ্গলের মধ্যে মর্মস্পর্শী সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav)। সেই ভাইরাল ভিডিও মধ্যে দিয়ে প্রাণী ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি শক্তিশালী বার্তা প্রভাবিত হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেললাইনের ঠিক পাশে হাতিটি সন্তান প্রসব করছে। দূর থেকে সেই দৃশ্য দেখে ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রী এবং রেল কর্মীরা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতি তার ছোট্ট ছানাকে নিয়ে বনের মধ্যে ফিরে যাচ্ছে। প্রায় দু ঘণ্টা ধরে যাত্রী বোঝাই ট্রেনটি অপেক্ষা করেছে।
রেলাইনের ধারেই সন্তানের জন্ম দিল হাতি
Beyond the news of human-animal conflicts, happy to share this example of human-animal harmonious existence.
A train in Jharkhand waited for two hours as an elephant delivered her calf. The 📹 shows how the two later walked on happily.
Following a whole-of government approach,… pic.twitter.com/BloyChwHq0
— Bhupender Yadav (@byadavbjp) July 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

