Nana Baubles Breaks Bauble Guinness World Record: ১৭৬০টি ক্রিসমাস অলঙ্কার তাঁর সংগ্রহে, গিনেস বুকে নয়া রেকর্ড নানা বাবলসের

বড়দিন একেবারে সামনে এসে পড়েছে। এবার মহামারীর প্রকোপও অনেকটা কম। আর এই সুযোগে ফের রেকর্ড ভেঙে গিনেস বুকে নয়া রেকর্ড গড়লেন সোয়ানসি-র ঠাকুমা সিলভিয়া পোপ (Nana Baubles Breaks Bauble Guinness World Record)।

Nana Baubles Breaks Bauble Guinness World Record: ১৭৬০টি ক্রিসমাস অলঙ্কার তাঁর সংগ্রহে, গিনেস বুকে নয়া রেকর্ড নানা বাবলসের
Swansea Grandmother, Sylvia Pope broke the world record with 1,760 festive ornaments (Video Screen Grab)

বড়দিন একেবারে সামনে এসে পড়েছে। এবার মহামারীর প্রকোপও অনেকটা কম। আর এই সুযোগে ফের রেকর্ড ভেঙে গিনেস বুকে নয়া রেকর্ড গড়লেন সোয়ানসি-র ঠাকুমা সিলভিয়া পোপ (Nana Baubles Breaks Bauble Guinness World Record)। বড়দিনে বাড়ি সাজানোর কাজে তিনি একেবারে তুখোড়। ক্রিসমাসে বাবলস দিয়েই তিনি ঘর সাজান। সেজন্য তাঁর আর এক নাম নানা বাবলস। আসন্ন ক্রিসমাসে ঘর সাজানোর জন্য সংগ্রহ করে ফেলেছেন মোট ১৭৬০-টি বাবলস। এর মধ্যে রয়েছে লবস্টার, বিগবেন, হ্যামবার্গার, ডিজনিল্যান্ডের ক্যারেক্টার, রয়্যাল ডালটন, রয়্যাল জুবিলি উদযাপনের এডিশন। এতরকমের বাবলস সম্ভার মনে করিয়ে দেয়ে সিলভিয়া পোপের রানির প্রতি ভালবাসা। ৭৮ বছর বয়স পর্যন্ত নয় নয় করে ১৭৬০টি বাবলস ডেকরেশন জোগাড় করে ফেলেছেন। ২০২২ সালের মধ্যে সংখ্যাটি ২ হাজারে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। 

দেখুন ভিডিও 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2021 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).