Snatching on Train: চলন্ত ট্রেনে ছিনতাই, সতর্ক বার্তা দিল এনসিআইবি

Snatching on Train: চলন্ত ট্রেনে ছিনতাই, সতর্ক বার্তা দিল এনসিআইবি

ট্রেন থেকে ছিনতাই (Snatching on Train) হওয়ার ঘটনা হামেশাই শুনতে পাওয়া যায়। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর (National Crime Investigation Bureau) অফিশিয়াল টুইটারে হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। এই ভিডিয়োর মধ্যে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে উঠে দরজায় দাঁড়িয়ে থাকা এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় এক ব্যক্তি। ব্যাগ নিয়ে দুজনের টানাটানিতে যে কেউ লাইনে পড়ে যেতে পারতেন। আর সেখানে মৃত্যু আবশ্যিক। তাই ষ্টেশনে ট্রেন না থামা পর্যন্ত দরজার সামনে কোন যাত্রী যেন না দাঁড়ান, সেই সতর্কতা জারি করা হয়েছে এই ভিডিয়োর মধ্যে দিয়ে।

দেখুন ভিডিয়োঃ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).