Bodybuilder Gets Trapped Video: ফাঁদে পড়লেন বডিবিল্ডার, ১৬৫ কেজির বারবেলের নীচে আটকাল গলা, দেখুন
বডিবিল্ডার (Bodybuilder) যখন ১৬৫ কেজির বারবেল (Barbell) ধরতে যান, সেই সময় তাঁর হাত সরে যায়। ফলে ১৬৫ কেজির বিপুল ওজনের বারবেল কার্যত তাঁর গলায় পড়ে। এক মহিলাকে তিনি নিয়ে এসেছিলেন (স্ত্রী বলে অনুমান), তিনিও কোনওভাবে ওই বারবেল বডিবিল্ডারের গলা থেকে সরাতে পারছিলেন না। অবশেষে অতি কষ্টে বডিবিল্ডারের গলা থেকে ১৬৫ কেজির বারবেল সরানো হয়। জিম বন্ধ থাকায় সেখানে অন্য কেউ ছিলেন না। ফলে ওই মহিলাকেই যে করে হোক, বারবেল সরাতে হয় স্বামীর গলা থেকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। জিম ছুটি থাকায়, প্রশিক্ষক না থাকায়, কীভাবে ওই বডিবিল্ডার স্ত্রীকে নিয়ে ওই জিমে হাজির হন এবং বারবেল তুলতে যান, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো, যেখানে বারবেলের নীচে আটকে পড়েন বডিবিল্ডার...
Gym was closed so he took his wife for a little support pic.twitter.com/Co27bf4vPG
— Godman Chikna (@Madan_Chikna) February 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 02:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

