ATM Video: মহারাষ্ট্রে মাত্র ২ মিনিটে আস্ত এটিএম উপড়ে নিয়ে পালল দুষ্কৃতীরা

এটিএম থেকে ২১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা নগদ পাওয়া গিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পলাতক চার অভিযুক্তের খোঁজ চলছে।

ATM Video: মহারাষ্ট্রে মাত্র ২ মিনিটে আস্ত এটিএম উপড়ে নিয়ে পালল দুষ্কৃতীরা
ATM (Photo Credit: X)

নয়াদিল্লি: মহারাষ্ট্রের (Maharashtra) বিড জেলায় একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে।মাত্র ২ মিনিটের মধ্যে এসবিআইয়ের একটি এটিএম মেশিন উপড়ে ফেলে চার জন চোর। এটিএম উপড়ে ফেলার পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্তরা এটিএম টিকে পিকআপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি খবর পেয়ে তাদের পিছনে ধাওয়া শুরু করে। পুলিশের দল ৬১ কিলোমিটার পর্যন্ত চোরদের ধাওয়া করে। শেষ পর্যন্ত চোরেরা এটিএমটিকে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খুবর, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্ত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

পুলিশ সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া এটিএম থেকে ২১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা নগদ পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পলাতক চার অভিযুক্তের খোঁজ চলছে।

দেখুন সিসিটিভি ফুটেজ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).