Leopard Spotted: রাতের অন্ধকারে জ্বলছে চোখ, লেপার্ডের এক থাবায় প্রাণ গেল নীরিহর, ভাইরাল ভিডিয়ো
লেপার্ডের (Leopard) খপ্পরে কুকুর (Dog)। রাতের অন্ধকারে যখন ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই সময় থানের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে একটি লেপার্ডের দেখা মেলে। বৃষ্টির মাঝে একটি কুকুরকে (Leopard Attacks Dog) তাড়িয়ে নিয়ে যেতে দেখা যায় লেপার্ডটিকে। প্রথম দফায় লেপার্ডটি মৃত ভেবে কুকুরটিকে ছেড়ে দেয়। তবে লেপার্ড কিছুদূর যেতেই কুকুরটি আবার নড়ে ওঠে। এরপর আবার থাবা দিয়ে কুকুরটিকে ধরে ফেলে লেপার্ড। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে এমন ভিডিয়ো নিজের মোবাইলে রেকর্ড করেন এক গাড়ি চালক। কুকুরের উপর লেপার্ডের ভয়াবহ হামলার ছবি দেখে তিনি ভয়ে চুপ করে গাড়ির ভিতরে বসে থাকেন। তবে বৃষ্টির মাঝেও গাড়ির আলো ছিল স্পষ্ট। আর ওই আলোতেই গাড়ি চালক দেখতে লেপার্ডটি কীরকম ভয়াবহভাবে রাস্তার কুকুরটিকে থাবা দিয়ে, আঁচড়ে প্রথমে মেরে ফেলে। এরপর কুকুরটিকে সেখান থেকে মুখে করে নিয়ে পালিয়ে যায় অন্ধকারে।
আরও পড়ুন: Tiger Video: বাঘের পিছনে ঢিল ছুঁড়ছে উন্মত্তরা, বিরক্ত পশুরাজের ভয়াবহ হামলা, ভাইরাল ভিডিয়ো
দেখুন বৃষ্টির মধ্যে কুুকুরের উপর কীভাবে হামলা চালায় লেপার্ড...
Once lucky, but twice unlucky , a stray dog near Yeoor, close to Thane and Sanjay Gandhi National Park, narrowly escaped a leopard’s grip only to be caught again seconds later. A passing vehicle startled the big cat, causing it to drop the dog briefly, and the entire incident was… pic.twitter.com/u8Mz4cPFFt
— Ranjeet Shamal Bajirao Jadhav (@ranjeetnature) July 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

