Mud Utensils Best for Cooking: নন স্টিকের নয়, মাটির বাসনই রান্নার জন্য সবচেয়ে উপযোগী, জানাল পুষ্টি সংস্থা

আবার ফিরুন পুরনো দিনেই। নন স্টিকের দামি চকচকে বাসন দিয়ে নয়, রান্না করুন মাটির বাসনেই। গবেষণার পর ভারতীয়দের কাছে এমন আবেদনই করল পুষ্টির জাতীয় সংস্থা (National Institute of Nutrition)।

Mud Utensils Best for Cooking: নন স্টিকের নয়, মাটির বাসনই রান্নার জন্য সবচেয়ে উপযোগী, জানাল পুষ্টি সংস্থা
Durga Puja Food Recipes (Photo Credit:  Wikipedia)

আবার ফিরুন পুরনো দিনেই। নন স্টিকের দামি চকচকে বাসন দিয়ে নয়, রান্না করুন মাটির বাসনেই। গবেষণার পর ভারতীয়দের কাছে (Dietary Guidelines for Indians)এমন আবেদনই করল পুষ্টির জাতীয় সংস্থা (National Institute of Nutrition)। পুষ্টি সহায়ক খাদ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সেটা কিসে রান্না করা হচ্ছে। আর গবেষণায় দেখা গিয়েছে মাটির তৈরি বাসনপত্রে রান্না করলে তাতে সঠিক তাপমাত্রায় পৌঁছে খাবারকে সঠিকভাবে সংরক্ষণ করে এবং পুষ্টিগত দিক থেকে খাবারের সেরা জায়গায় থাকে।

সেখানে ধাতু, স্টিল, নন-স্টিক প্যান এবং গ্রানাইটের বাসনে রান্না করলে বিপদের ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গিয়েছে নন-স্টিক প্যান, স্টিলের বাসনে রান্না করলে পিএফওএ নামের এক ধরনের অ্যাসিড বের হওয়ার আশঙ্কা থাকে। তাতে ক্যান্সার, থাইরয়েডের সমস্যার মত মারাত্মক অসুখের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এমন কথাই জানান বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমই হাসপাতালের কর্তা ইডওয়ানি রাজ।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 11, 2024 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).