Holi 2025: শ্রীকৃষ্ণের শহর বৃন্দাবনে উদযাপন হল 'বিধবাদের হোলি'র, অংশ নিলেন শতাধিক বিধবা মহিলারা (দেখুন ভিডিও)
এনজিও সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল মূলত মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। ২০১২ সালে তাঁদের দ্বারাই বিধবাদের হোলি খেলা শুরু হয়।
প্রতি বছরের মত এবছরেও বৃন্দাবনের গোপীনাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হয় বিধবাদের হোলি উৎসব, যার উদযাপন ছিল চোখে পড়ার মতো। শতশত বিধবা মহিলা এই মন্দিরে আসেন। আনন্দের সঙ্গে পালন করেন হোলি উৎসব। আবির ও ফুলের পাপড়ি দিয়ে তাঁরা হোলি উৎসব পালন করে থাকেন।এই বৃন্দাবনের এটি একটি ঐতিহ্যবাহী প্রথা, এই সময়ে মানুষ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে হোলি খেলায় মেতে ওঠে। সামাজিক নিয়ম কানুন বিধি নিষেধের চোখ রাঙানি এই সময় উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে জড়িত শহর বৃন্দাবনে, 'বিধবাদের হোলি' - একটি স্বতন্ত্র সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রূপান্তরমূলক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।
#WATCH | Uttar Pradesh | Widows at Vrindavan celebrated festival of colours - Holi, yesterday
In Vrindavan, a city deeply associated with lord Krishna, '' - a distinctive cultural celebration has become a symbol of transformative change and stands as a vibrant… pic.twitter.com/DhNKgJsCug
— ANI (@ANI) March 13, 2025
এনজিও সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল মূলত মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। ২০১২ সালে তাঁদের দ্বারাই বিধবাদের হোলি খেলা শুরু হয়। সুপ্রিম কোর্টের রায় ও এই এনজিও সংস্থা সমস্ত সামাজিক বাধা ভেঙে বিধবাদের মুখে হাসি ফোটায়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

