Ganesh Chaturthi On Nepal: নেপালের কমলাদী গণেশ মন্দির এবং মঞ্জুশ্রীর জল বিনায়ক মন্দিরে ভক্তদের ভিড় (দেখুন ভিডিও)
আজকের উৎসবের সকালে কাঠমান্ডুর বিখ্যাত দুটি গণেশ মন্দির, কমলাদী গণেশ মন্দির এবং মঞ্জুশ্রীর জল বিনায়ক মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। গণেশ চতুর্থী উপলক্ষে কমলাদি মন্দিরকে ফুল দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে।
আজ গণেশ চতুর্থী, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। আজকের উৎসবের সকালে কাঠমান্ডুর বিখ্যাত দুটি গণেশ মন্দির, কমলাদী গণেশ মন্দির এবং মঞ্জুশ্রীর জল বিনায়ক মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। গণেশ চতুর্থী উপলক্ষে কমলাদি মন্দিরকে ফুল দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা শত শত ভক্ত কমলাদী গণেশ মন্দির এবং মঞ্জুশ্রীর জল বিনায়ক মন্দিরের সামনে গণেশচতুর্থী উপলক্ষ্যে পুজোর জন্য লাইন দিয়েছেন সকাল থেকে। এই দুটি মন্দির কাঠমান্ডু উপত্যকার বিখ্যাত গণেশ মন্দির। ভক্তদের ভিড় সামাল দিতে মন্দিরের বাইরে বসেই পুরোহিতরা ভক্তদের জন্য পূজার ব্যবস্থা শুরু করে দেন এবং সেখানে বসেই প্রণামী গ্রহণ করেন।
#Nepal: Hundreds of devotees from far districts queues infront of Kamaladi Ganesh Temple and Jal Vinayak temple of Manjushree to offer prayer on occasion of #GaneshChaturthi.
These two temples are famous Ganesh temples of Kathmandu valley.
To mark the occasion Kamaladi temple… pic.twitter.com/veESuBndVR
— All India Radio News (@airnewsalerts) September 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 07, 2024 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

