Bengal CM Mamata Bandyopadhyay on Mahavir Jayanti: মহাবীরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দোপাধ্যায়ের
আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী দিবস। সেই উপলক্ষ্যে জৈন সম্প্রদায়ের সকল মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের একটি বার্তায় তিনি লেখেন- শুভ মহাবীর জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা। শান্তি, সত্য এবং অহিংসার ভগবান মহাবীরের শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। মহান ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক হিসেবে আমরা পশ্চিমবঙ্গের সরকারি অফিস, স্কুল এবং কলেজ ইত্যাদিতে এই দিনটিকে আজ ছুটি হিসেবে পালন করি।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর বার্তা-
Greetings to everyone on the auspicious occasion of Mahavir Jayanti.
May Lord Mahavir's teachings of peace, truth and non-violence inspire us all.
We observe this day as a holiday in government offices, schools, and colleges, etc, in West Bengal as a mark of our respect for…
— Mamata Banerjee (@MamataOfficial) April 10, 2025
ফেসবুকে মুখ্যমন্ত্রীর বার্তাঃ
গতকাল (৯ এপ্রিল , ২০২৫ বুধবার) জৈন সম্প্রদায়ের উদ্যোগে উদযাপিত হয়েছে নবকার মহামন্ত্র দিবস (Navkar Mahamantra Diwas)। নেতাজি ইনডোরে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আজ ( ১০ এপ্রিল, বৃহস্পতিবার) মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 10, 2025 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

