Durga Puja 2025: মহালয়ার দিন থেকেই প্যান্ডাল হপিং শুরু, বাঙালির দুর্গা ঠাকুর এবার জগন্নাথ মন্দিরেও অধিষ্ঠিত হচ্ছেন, দেখুন ভিডিয়ো

Durga Puja 2025: মহালয়ার দিন থেকেই প্যান্ডাল হপিং শুরু, বাঙালির দুর্গা ঠাকুর এবার জগন্নাথ মন্দিরেও অধিষ্ঠিত হচ্ছেন, দেখুন ভিডিয়ো
Durga Puja (Photo Credit: ANI/X)

মহালয়ার (Mahalaya 2025) দিন থেকেই শুরু হয়েছে কলকাতায় (Kolkata) প্যান্ডাল হপিং। 'আশ্বিনের শারদ প্রাতে' বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ দিয়েই বাঙালির শারদ উৎসবের সূচনা হয়েছে। আর বাঙালির শারদ উৎসব অর্থাৎ দুর্গা পুজো (Durga Puja 2025) মানেই প্রাণের টান। ঠাকুর দেখা থেকে খাওয়া দাওয়া, সবকিছুতেই বাঙালি যেন এই ৫ দিনে জীবন উপভোগ করে চেটেপুটে।

তাইতো, শ্রীভূমি স্পোর্টেংয়ের প্যান্ডাল উদ্বোধন মহালয়ার আগের দিনই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার অন্যতম বড় প্যান্ডালের উদ্বোধন মুখ্যমন্ত্রী করতেই রবিবার থেকে প্যান্ডাল হপিং শুরু হয়েছে। কলকাতার রাস্তায় মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোও কোনও অংশে পিছিয়ে নেই। তাইতো এবার শিলিগুড়ির জনশ্রী ক্লাব (Digha's Jagannath Temple) তৈরি করল দিঘার জগন্নাথ মন্দিরের আদলে  প্যান্ডাল। দিঘার জগন্নাথ মন্দিরের আদলেই জনশ্রী ক্লাবে গড়ে তোলা হয়েছে পুজোর প্যান্ডাল।

আরও পড়ুন: History Of Mahalaya:মহালয়ায় কেন পিতৃপক্ষের অবসান ঘটে? জানেন কি এর ইতিহাস?

দেখুন শিলিগুড়ির জনশ্রী ক্লাব তৈরি করল দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো প্যান্ডাল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2025 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).