Yogi Govt Renames Aligarh: আলিগড়ের নাম বদলে দেবে যোগী সরকার! কি নামে ডাকবেন এখন থেকে?

সংবাদ মাধ্যমকে মেয়র প্রশান্ত সিংগাল বলেছেন যে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সভায় একটি প্রস্তাব করা হয়েছিল যে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা উচিত। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এখন তা আরও সরকারের কাছে পাঠানো হবে।

Yogi Govt Renames Aligarh: আলিগড়ের নাম বদলে দেবে যোগী সরকার! কি নামে ডাকবেন এখন থেকে?
Name Change of Aligarh city Photo Credit: https:www.thealigarian.com

আবারও বদলে যেতে চলেছে যোগী রাজ্যের শহরের নাম। এবার পালা উত্তরপ্রদেশের আলিগড়ের। এখন থেকে এটি পরিচিত হবে হরিগড় নামে।  আলিগড় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে এই প্রস্তাব পাশ হয়েছে। এবার এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। সংবাদ মাধ্যমকে মেয়র প্রশান্ত সিংগাল বলেছেন যে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সভায় একটি প্রস্তাব করা হয়েছিল যে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা উচিত। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এখন তা আরও সরকারের কাছে পাঠানো হবে।প্রশান্ত সিংগাল বলেন, আশা করি সরকার আমাদের দাবি পূরণ করবে। সনাতন ধর্মের পুরনো সভ্যতা ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই দাবি আসছিল। খুব শীঘ্রই আলিগড় হরিগড় নামে পরিচিত হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 07, 2023 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).