Yamuna Water Level Rise: বিপদসীমার কাছাকাছি  বইছে যমুনা নদীর জল, সরানো হচ্ছে নদীর ধারের নিচু এলাকায় বসবাসকারীদের (দেখুন ভিডিও)

Yamuna Water Level Rise: বিপদসীমার কাছাকাছি  বইছে যমুনা নদীর জল, সরানো হচ্ছে নদীর ধারের নিচু এলাকায় বসবাসকারীদের (দেখুন ভিডিও)
Yamuna Water Level Rise (Photo Credit: X@ANI)

রবিবার দিল্লি সরকার এক সতর্কতা জারি করে জানিয়েছিল আগামী দু’দিনের মধ্যে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতে পারে। সেই সতর্কতাকে সত্যি করে বিপদসীমা দিয়ে বইছে যমুনার জলস্তর। গত ১৯ অগস্ট যমুনা নদীর জল ২০৫.৩৩ মিটার বিপদসীমা অতিক্রম করেছিল। আজ সকালেও সেই রকম পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বেড়ে চলেছে। যে কোনো সময় বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে প্রশাসনের সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই বছর প্রথমবারের মতো হাতনিকুন্ড ব্যারেজের সব ১৮টি গেট খুলে দেওয়া হয়েছে। ব্যারেজ থেকে প্রায় ১.১৬ লাখ কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে সেচ দপ্তরের এক কর্মকর্তা।

পুরোনো যমুনা সেতুর ছবি-

যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। (লোহা পুল থেকে নেওয়া ছবি)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).