Suicide Attempt on Atal Setu: মুম্বইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্যাক্সি চালকের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার, দেখুন

শুক্রবার সন্ধে ৭টা নাগাদ এক মহিলা ফ্লাইওভার থেকে ঝাঁপ দিতে উদ্যত হচ্ছেন দেখে তাঁকে বাধা দেন এক ট্যাক্সি চালক। কিন্তু মহিলা না শোনায় ট্যাক্সি চালক খবর দেন পুলিশে।

Suicide Attempt on Atal Setu: মুম্বইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্যাক্সি চালকের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার, দেখুন
Suicide Attempt on Atal Setu (Photo Credits: X)

মুম্বইয়ের অটল সেতু সি লিঙ্ক থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। ট্যাক্সি চালকের তৎপরতায় প্রাণ বাঁচানো গেল বছর ৫৬-র ওই মহিলার। মুম্বইয়ের সঙ্গে নভি মুম্বইকে যোগ করছে এই অটল সেতু (Atal Setu)। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ এক মহিলা ফ্লাইওভার থেকে ঝাঁপ দিতে উদ্যত হচ্ছেন দেখে তাঁকে বাধা দেন এক ট্যাক্সি চালক। কিন্তু মহিলা না শোনায় ট্যাক্সি চালক খবর দেন পুলিশে। এমন সময়ে ফাঁক বুঝে ঝাঁপ দিয়ে দেন মহিলা। কিন্তু মুহূর্তের মধ্যে ট্যাক্সি চালক মহিলার চুল টেনে ধরেন। ততক্ষণে সেখানে এসে পৌঁছয় পুলিশ। কয়েকজন পুলিশ মিলে সেতু থেকে ঝুলন্ত অবস্থায় মহিলাকে টেনে তোলেন। জানা যাচ্ছে, মুম্বইয়ের মুলুন্ড এলাকার বাসিন্দা ওই মহিলা। কী কারণে তিনি এমন এক পদক্ষেপ নিচ্ছিলেন তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ ফের সাংঘাতিক রেল দুর্ঘটনা, ১,৩০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের ২০টি বগি

দেখুন আত্মহত্যার চেষ্টার ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 08:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).