Woman Points Gun at Petrol Pump Employee: 'এত গুলি চালাবো কেউ চিনতে পারবে না', পেট্রোল পাম্প কর্মীর বুকে বন্দুক ধরে হুমকি মহিলার

পেট্রোল পাম্প কর্মী গাড়ি থেকে আরোহীদের নামতে বলেন। আর সেই নিয়েই নাকি শুরু হয় অশান্তি। চড়তে থাকে বিবাদের পারদ। এমন সময় তাঁদের মধ্যেই একজন মহিলা গাড়ি থেকে বন্দুক বের করে তেড়ে আসেন।

Woman Points Gun at Petrol Pump Employee: 'এত গুলি চালাবো কেউ চিনতে পারবে না', পেট্রোল পাম্প কর্মীর বুকে বন্দুক ধরে হুমকি মহিলার
Woman Points Gun at Petrol Pump Employee (Photo Credits: X)

পেট্রোল ভরতে গিয়ে পেট্রোল পাম্প কর্মীর সঙ্গে বচসায় জড়ালেন এক মহিলা। কথা কাটাকাটির মাঝেই বন্দুক উঁচিয়ে সটান পেট্রোল পাম্প কর্মীর বুকে ধরলেন। ঘটনার চাঞ্চল্যকর সিসিটিভি (CCTV) ফুটেজ ভাইরাল হয়েছে নেটপাড়ায়। জানা যাচ্ছে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোই (Hardoi) জেলার। গাড়িতে সিএনজি ভরতে ওই পেট্রোল পাম্পে আসেন কয়েকজন। পেট্রোল পাম্প কর্মী গাড়ি থেকে আরোহীদের নামতে বলেন। আর সেই নিয়েই নাকি শুরু হয় অশান্তি। চড়তে থাকে বিবাদের পারদ। এমন সময় তাঁদের মধ্যেই একজন মহিলা গাড়ি থেকে বন্দুক বের করে তেড়ে আসেন। বন্দুকটি সোজা পেট্রোল পাম্প কর্মীর বুকে ধরেন। তাঁকে হুমকি দেন, 'এত গুলি চালাবো যে পরিবারের সদস্যরাও চিনতে পারবে না'। এই ঘটনার পরেই তিন অভিযুক্ত আরিবা খান, হুসনবানো, এহসান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ বাজেয়াপ্ত করেছে বন্দুকটি।

গাড়িতে সিএনজি ভরতে এসে অশান্তিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).