Sahibzada Farhan Gun Fire Celebration: সেলিব্রেশনে বন্দুক চালানোর ভঙ্গি পাক ওপেনার শাহিবজাদা ফারহানের, জোর বিতর্কে দুবাইয়ে

এ কেমন সেলিব্রেশন! রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্য়াচে ভারতের বিরুদ্ধে ভাল খেলে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান।

Sahibzada Farhan Gun Fire Celebration: সেলিব্রেশনে বন্দুক চালানোর ভঙ্গি পাক ওপেনার শাহিবজাদা ফারহানের, জোর বিতর্কে দুবাইয়ে
Sahibzada Farhan Gun-Fire Celebration. (Photo Credits:X)

Sahibzada Farhan Gun Fire Celebration: এ কেমন সেলিব্রেশন! রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্য়াচে ভারতের বিরুদ্ধে ভাল খেলে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ২৯ বছরের ফারহানের ব্যাটিং ছাপিয়ে বিতর্কিত সেলিব্রেশন নিয়ে ঝড় শুরু হয়েছে। এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফারহান ব্যাট হাতে বন্দুক চালানোর ভঙ্গি করেন। এমন হাই ভোল্টেজ ম্যাচে পাক ওপেনারের হঠাৎ এমন সেলিব্রেশন দেখে হতবাক হয়ে যান মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা। মুহূর্তেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বিভক্ত হয়ে পড়েছেন। কারও মতে এটি ছিল সম্পূর্ণ অশোভন ও উস্কানিমূলক আচরণ, আবার অনেকে একে ব্যক্তিগত আবেগের প্রকাশ বলেই ব্যাখ্যা করছেন। এদিন ৪৫ বলে ৫৮ রান করে শিবম দুবের বলে আউট হন ফারহান। ৩টি ওভার বাউন্ডারি, ৫টি বাউন্ডারি হাঁকান তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক ম্যাচে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য। সাংস্কৃতিক সংবেদনশীলতার জায়গা থেকেই বিষয়টি ঘিরে চলছে তুমুল আলোচনা।

দেখুন ফারহানের বিতর্কিত সেলিব্রেশন (ছবিতে)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 11:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).