Assam:চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, স্টেশনে শিশুর জন্ম দিলেন অন্তঃসত্ত্বা

গুয়াহাটি স্টেশনেই জন্ম নেয় শিশু। বর্তমানে একেবারে সুস্থ রয়েছেন মা ও শিশু, এমনটাই আরপিএফ সূত্রে খবর।

Assam:চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, স্টেশনে শিশুর জন্ম দিলেন অন্তঃসত্ত্বা
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ট্রেনের(Train) মধ্যে আচমকাই প্রসব যন্ত্রণা(Labour Pain)। গুয়াহাটি স্টেশনে(Guwahati Station) শিশুর জন্ম দিলেন মহিলা। রেলের চিকিৎসকদের সহায়তায় পৃথিবীর আলো দেখল শিশু। ঘটনাটি ঘটেছে অসমে। জানা গিয়েছে, আগরতলা থেকে কামলাপাতি এক্সপ্রেসে চেপে বাউনিতে যাচ্ছিলেন ওই অন্তঃসত্ত্বা। পথে প্রসব যন্ত্রণা অনুভব করেন তিনি। সহযাত্রীরাই খবর দেন রেল কর্তৃপক্ষকে। এরপর গুয়াহাটি স্টেশনে নামানো হয় ওই অন্তঃসত্ত্বাকে। তারপর রেলের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করেন। গুয়াহাটি স্টেশনেই জন্ম নেয় শিশু। বর্তমানে একেবারে সুস্থ রয়েছেন মা ও শিশু, এমনটাই আরপিএফ সূত্রে খবর।

চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, স্টেশনে শিশুর জন্ম দিলেন মহিলা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).