Wolf Terror in UP: নেকড়ে আতঙ্কে কাঁপছে বহরাইচ, গতিবিধিতে নজর রাখতে বসানো হল স্ন্যাপ ক্যামেরা

বনদফতর সূত্রে খবর, ছয়টি নেকড়ের একটি দল ঢুকে পড়েছিল গ্রামে। তার মধ্যে চারতটি ধরা পড়লেও দুটি খোলা ঘুরছে।

Wolf Terror in UP: নেকড়ে আতঙ্কে কাঁপছে বহরাইচ, গতিবিধিতে নজর রাখতে বসানো হল স্ন্যাপ ক্যামেরা
Wolf Terror in UP Install Snap Cameras (Photo Credits: X)

গত এক মাস ধরে মানুষখেকো নেকড়ের আতঙ্কে তটস্থ উত্তরপ্রদেশের বহরাইচ জেলা। বহরাইচের একাধিক গ্রামে নেকড়ের হামলায় এক মহিলা সহ ছয় শিশুর মৃত্যু হয়েছে। নেকড়ে হানার জেরে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে উঠেছে গ্রামবাসীর। ইতিমধ্যেই চারটি নেকড়েকে খাঁচাবন্দি করেছে বনদফতর। এখনও আতঙ্ক অব্যাহত। বনদফতর সূত্রে খবর, ছয়টি নেকড়ের একটি দল ঢুকে পড়েছিল গ্রামে। তার মধ্যে চারতটি ধরা পড়লেও দুটি খোলা ঘুরছে। বাকি দুই মানুষখেকোকে খাঁচাবন্দি করতে বিভিন্ন চেষ্টা চালাচ্ছে বনবিভাগ। জাল বিছিয়ে, আকাশে ড্রোন উড়িয়েও কোন লাভ হয়নি। এবার সিকান্দারপুর গ্রামের নেকড়েদের ঘাঁটির কাছে লাগানো হল স্ন্যাপ ক্যামেরা। তাদের গতিবিধির উপর নজর রাখতেই বনদফতরের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাড়ছে আতঙ্ক, নেকড়েদের ঘাঁটির কাছে লাগানো হল স্ন্যাপ ক্যামেরা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 08, 2024 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).