Wolf Terror In Uttar Pradesh: রাতের অন্ধকারে কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ল নেকড়ে, ভয়াবহ পরিস্থিতি বাহরিচে

Wolf Terror In Uttar Pradesh: রাতের অন্ধকারে কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ল নেকড়ে, ভয়াবহ পরিস্থিতি বাহরিচে
Wolf Attack (Photo Credit: X)

নেকড়ে (Wolf) আতঙ্ক অব্যাহত উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। বাহরিচে (Bharaich)ফের নেকড়ের হামলায় আহত ১৩ বছরের এক কিশোর। রিপোর্টে প্রকাশ, আরমান আলি নামে বছর ১৩-র ওই কিশোর রবিবার বাড়িতে ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থায় আরমানের উপর ঝাঁপিয়ে পড়ে মানুষ-খেকো নেকড়ে। ঘুমন্ত কিশোরের ঘাড় নেকড়ে কামড়ে ধরলে, সে চিৎকার শুরু করে। ছিলের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে, নেকড়েটি পালিয়ে যায়। আহত আরমানকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে। জানা যায়, নেকড়ের হামলায় আরমানে ঘাড়ে এবং মুখে ক্ষত হয়েছে।

আরও পড়ুন: Wolf Terror In Uttar Pradesh: হঠাৎ হামলা চালাচ্ছে নেকড়ের দল, বাড়ছে আতঙ্ক, ড্রোনের নজরদারিতেও হদিশ মিলছে না 'মানুষখেকোদের'

আরমান আলি নামে এক কিশোরের উপর লাফিয়ে পড়ে মানুষখেকো নেড়কে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2167 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).