Wolves vs Manchester City, EPL Video Highlights: এরলিং হালান্ডের জোড়া গোল, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার সিটির
পেপ গার্দিওলার দল প্রথম ম্যাচেই উলভসদের (Wolves) উড়িয়ে দেয়। এই ম্যাচে এরলিং হালান্ড (Erling Haaland) দুই গোল করেন। এছাড়া টিজান্নি রেইন্ডারস (Tijjani Reijnders), রায়ান চের্কি (Rayan Cherki) একটি করে গোল করেন।
Wolves vs Manchester City Video Highlights: প্রিমিয়ার লিগের (EPL) দল ম্যানচেস্টার সিটি (Manchester City) শনিবার (১৬ আগস্ট) মলিনাক্স স্টেডিয়ামে ৪-০ ব্যবধানে জয়লাভ করেছে। পেপ গার্দিওলার দল প্রথম ম্যাচেই উলভসদের (Wolves) উড়িয়ে দেয়। এই ম্যাচে এরলিং হালান্ড (Erling Haaland) দুই গোল করেন। এছাড়া টিজান্নি রেইন্ডারস (Tijjani Reijnders), রায়ান চের্কি (Rayan Cherki) একটি করে গোল করেন। হালান্ড খেলার ৩৪তম মিনিটে গোল করে খাতা খোলেন। এর তিন মিনিট পরে রেইন্ডারস তার সিটির হয়ে প্রথম গোলে স্কোরশিটে তার নাম লেখান। খেলা সেকেন্ড হাফে গেলে হালান্ড ম্যাচের ৬১তম মিনিটে তার গোলের সংখ্যা দ্বিগুণ করেন এবং নিজের পুরনো ফর্মে ফিরে আসেন। তারপরে আরও একটি নতুন সাইনিং, চেরকি খেলার শেষের দিকে মানে ৮১ মিনিটে গোল করে উলভসদের হাতের বাইরে নিয়ে যান খেলা। Liverpool vs Bournemouth, EPL: জোটার শ্রদ্ধাঞ্জলি, সেমেনিওরের বর্ণবৈষম্যের মাঝে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু লিভারপুলের
উলভস বনাম ম্যানচেস্টার সিটি, ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬
34' ⚽️ Haaland
37' ⚽️ Reijnders
61' ⚽️ Haaland
81' ⚽️ Cherki
Highlights from our opening day win at Wolves in the @premierleague ✨ pic.twitter.com/pMMaTcv1m1
— Manchester City (@ManCity) August 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2025 08:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

