Wolf Attack: উত্তরপ্রদেশে অব্যাহত নেকড়ে আতঙ্ক, সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় মাইকিং, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই এই এলাকা থেকে চারটি নেকড়েকে আটক করেছে বন দফতর। এ বার এলাকাবাসীকে সচেতন করতে এলাকায় এলাকায় মাইকিং করল বন দফতেরর একটি বিশেষ দল।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচে(Bahraich) নেকড়ে(Wolf) আতঙ্ক। বিগত কিছুদিন ধরে এই এলাকায় মাঝেমধ্যেই হানা দিচ্ছে নেকড়ের দল। নেকড়ের থাবায় মৃত্যু পর্যন্ত হয়েছে বেশকিছু জনের। আর এই আবহে রোজ আতঙ্কে দিন কাটছে বাহরাইচ অঞ্চলের বাসিন্দাদের। ভয়ে রাতে বাইরে বের হচ্ছেন না কেউ। ইতিমধ্যেই এই এলাকা থেকে চারটি নেকড়েকে আটক করেছে বন দফতর। এ বার এলাকাবাসীকে সচেতন করতে এলাকায় এলাকায় মাইকিং করল বন দফতেরর একটি বিশেষ দল। সঙ্গে ছিল উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার সকাল থেকেই এই কর্মসূচি চালানো হয়। নেকড়ের হাত থেকে কীভাবে বাঁচা সম্ভব তার সাধারণ কিছু কৌশলও শেখানো হয় মানুষজনকে।
সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় মাইকিং
#WATCH | Bahraich, Uttar Pradesh: In the wake of wolf attacks, the forest department team is conducting a door-to-door awareness campaign.
So far 4 wolves have been caught. pic.twitter.com/zRH2KLXlxI
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

