Winter Session of Parliament: 'নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছে' ; যোগী বালকনাথের সঙ্গে খুনসুটিতে মাতলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (দেখুন ভিডিও)

গতকালই কংগ্রেসকে হারিয়ে রাজস্থান দখল করেছে বিজেপি। তবে রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে এখনও শিলমোহর দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব । তবে পাল্লা ভারী যোগী বালকনাথেরই।

Winter Session of Parliament: 'নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছে' ; যোগী বালকনাথের সঙ্গে খুনসুটিতে মাতলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (দেখুন ভিডিও)
Adhir meets Balaknath Photo Credit: Twitter@ANI

গতকালই কংগ্রেসকে হারিয়ে রাজস্থান দখল করেছে বিজেপি। তবে রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে এখনও শিলমোহর দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব । তবে পাল্লা ভারী যোগী বালকনাথেরই। আজ সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন তিনি। এদিকে লোকসভায় বিরোধী দলনেতা ও সাংসদ অধীর চৌধুরির সামনা সামনি আসতেই তাঁকে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন অধীর। একটু বিব্রত হয়ে তারপর নিজেকে সামলে নেন যোগী বালকনাথ। সাংবাদিকরাও প্রশ্ন করতে থাকে মুখ্যমন্ত্রী হয়ে আপনার প্রথম কাজ কি হবে? কিন্তু হেঁসে নিজের পথে এগিয়ে যান  যোগী বালকনাথ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).