Winter Session 2024: মোদী-আদানি মুখোশ পরে কংগ্রেস সাংসদদের প্রতিবাদ, সোমবার ফের উত্তাল সংসদ
গৌতম আদানি ঘুষ কাণ্ড, মণিপুর ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠল সংসদ ভবন। মোদী সরকারের প্রতিবাদে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানি ‘ঘুষকাণ্ড’ নিয়ে সরব হন কংগ্রেস সাংসদেরা।
শীতকালীন অধিবেশন (Parliament Winter Session 2024) শুরু হওয়ার পর থেকেই উত্তাল সংসদ চত্বর। বিরোধীদের বিরোধের জেরে বারংবার বানচাল হয়েছে অধিবেশন। সোমবার সকালে অধিবেশন শুরু হতেই ফের মাঠে নামেন কংগ্রেস সাংসদেরা। গৌতম আদানি ঘুষ কাণ্ড, মণিপুর ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠল সংসদ ভবন। মোদী সরকারের প্রতিবাদে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং আদানি ‘ঘুষকাণ্ড’ নিয়ে সরব হন কংগ্রেস সাংসদেরা। প্রধানমন্ত্রী এবং গৌতম আদানির (Gautam Adani) মুখোশ পরে সংসদ চত্বরে প্রতিবাদে সামিল হন সাংসদেরা। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
আদানি 'ঘুষকাণ্ডে' কংগ্রেস সাংসদদের অভিনব প্রতিবাদ...
VIDEO | Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi (@RahulGandhi) joins Opposition MPs in their protest over the Adani issue, inside Parliament premises.#ParliamentWinterSession
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/Df3I7a8pRj
— Press Trust of India (@PTI_News) December 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

