WFI Membership Suspended: ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের সদস্যপদ বাতিল করল আন্তর্জাতিক রেসলিং ফেডারেশন
গত কয়েকমাস ধরে চলা কুস্তি ফেডারেশনের বিশৃঙ্খলা এবং তাঁর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের টালবাহানার কারণে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (Wrestling Federation of India ) সদস্যপদ স্থগিত করে দিল বিশ্ব কুস্তি সংস্থা
ভারতীয় কুস্তিতে বড়সড় দুঃসংবাদ। গত কয়েকমাস ধরে চলা কুস্তি ফেডারেশনের বিশৃঙ্খলা এবং তাঁর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের টালবাহানার কারণে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (Wrestling Federation of India ) সদস্যপদ স্থগিত করে দিল বিশ্ব কুস্তি সংস্থা (United World Wrestling)। সদস্যপদ স্থগিত হওয়ার কারণে ভারতীয় কুস্তিগীররা আর আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় পতাকার নিচে প্রতিযোগিতা করতে পারবে না। গত মে মাসে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সংস্থা নির্বাচনের কথা স্মরণ করিয়ে ভারতের কুস্তি সংগঠনকে-কে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। এরপর একাধিকবার নির্বাচনের তারিখ ঠিক হয়েও পিছিয়ে যায়। ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্বাচন।তাই রেয়াত করল না বিশ্ব কুস্তি সংস্থা, শেষমেশ নির্বাসিত হতে হল ভারতীয় কুস্তি সংস্থাকে।
Wrestling Federation of India suspended by World Wrestling body! #wrestling #wfi pic.twitter.com/I8BkjHQd9h
— Shivam Thakur (@Shivamthakur_st) August 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

