Weather Update: কুয়াশার চাদরে মোড়া দিল্লি, ৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারত কাঁপবে কড়া শীতে

Weather Update: কুয়াশার চাদরে মোড়া দিল্লি, ৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারত কাঁপবে কড়া শীতে
Delhi, (Photo Credit: ANI/Twitter)

শীতে কাঁপছে দিল্লি (Delhi)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত দিল্লি-সহ গোটা এনসিআর (NCR) জুড়ে কড়া শীতের প্রকোপ থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। কড়া শীতের পাশাপাশি দিল্লি এনসিআর ঘন কুয়াশার চাদরে মোড়া। শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদর যখন দিল্লিকে ঢেকে রাখতে শুরু করেছে, সেই সময় পরপর ২৬টি ট্রেন দেরিতে চলবে বলে খবর। দিল্লি থেকে ২৬টি ট্রেন দেরিতে চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Delhi Air Pollution: শীত বাড়ছে, দূষণ তার চেয়েও বেশী বাড়ছে দিল্লিতে

দেখুন ট্যুইট...

দিল্লির পাশাপাশি গোটা উত্তর ভারত জুড়ে থাকবে শীতের দাপট। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় কড়া শীতের প্রকোপ থাকবে। ফলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় শীতল দিন থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).