JP Nadda: ১০ বছর আগে সকলে ভাবত ভারতে কোনও উন্নয়ন হবে না, কিন্তু এখন মোদী সরকার আসার পর সব বদেলেছে! মন্তব্য নাড্ডার

JP Nadda: ১০ বছর আগে সকলে ভাবত ভারতে কোনও উন্নয়ন হবে না, কিন্তু এখন মোদী সরকার আসার পর সব বদেলেছে! মন্তব্য নাড্ডার

শুক্রবার দিল্লিতে সংসদ ভবনে এনডিএ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নায়ডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। এদিনের বৈঠকের মাধ্যমে বিরোধীদের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় তৃতীয়বারের জন্য সরকার তাঁরাই তৈরি করবে। প্রধানমন্ত্রী কক্ষে প্রবেশ করার পর সকলে মোদী-মোদী স্লোগান দেয়। এদিন জেপি নাড্ডা বলেন, "১০ বছর আগে ভারত উদাসী ছিল। সকলে মনে করতো এই দেশে কোনও কিছু পরিবর্তনই হবে না। দশ বছর পরে মোদীজির নেতৃত্বে ভারত বদলেছে। এখন বিকশিত ভারতের সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).