MP K Vanlalvena: সংসদে অমিত শাহ-র দাবির বিরুদ্ধে গর্জে উঠলেন এনডিএ সাংসদ, মণিপুরের আদিবাসীরা মায়ানমারের নয় বলে প্রতিবাদ এমএনএফের ভানলালভেনার

সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মণিপুরের আদিবাসীরা মায়ানমারের বাসিন্দা। মণিপুর হিংসার দায় সেখানকার আদিবাসী, উপজাতীয়দের ওপর চাপাতে চাইছে সরকার

MP K Vanlalvena: সংসদে অমিত শাহ-র দাবির বিরুদ্ধে গর্জে উঠলেন এনডিএ সাংসদ, মণিপুরের আদিবাসীরা মায়ানমারের নয় বলে প্রতিবাদ এমএনএফের ভানলালভেনার
Photo Credits: ANI

সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মণিপুরের আদিবাসীরা মায়ানমারের বাসিন্দা। মণিপুর হিংসার দায় সেখানকার আদিবাসী, উপজাতীয়দের ওপর চাপাতে চাইছে সরকার। এমনটাই অভিযোগ বিরোধীদের। এবার সংসদে অমিত শাহ-র মন্তব্যের বিরুদ্ধে প্রকাশ্য়ে বিরোধিতা করলেন এনডিএ -র এক দলের সাংসদ।

মিজোরামের একমাত্র রাজ্য়সভার সাংসদ কে ভানলালভিনা সংসদে দাঁড়িয়ে জোর গলায় বললেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মণিপুরের আদিবাসী বা উপজাতীয়রা মায়ানমারের। কিন্তু আমি সাফ বলে দিতে চাই, আমরা মায়ানমারের নয়। আমরা হলাম ভারতীয়। গত ২০০ বছর ধরে আমরা ভারতে বাস করছি।"মিজোরামের রাজ্যসভার সাংসদ হলেন মিজো ন্যাশানল ফ্রন্টের সদস্য। মিজো ন্যাশানাল ফ্রান্ট বা MNF হল এনডিএ-র অংস।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2023 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).